1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
রূপগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন,কুচকাওয়াজ ও পুরষ্কার বিতরণ - Ajker Deshkantho
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম:
পূর্বাচলের প্লটে ২৫ ঘোড়া জবাই, জীবিত ১২ ঘোড়া ও বিপুল পরিমাণ হাড় উদ্ধার রেলওয়ে পুলিশের এসআইকে মারধরের ঘটনায় প্রধান আসামি রাকিব গ্রেফতার রূপগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন,কুচকাওয়াজ ও পুরষ্কার বিতরণ রূপগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ বন্দরে স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা যারা পাটকল করতে চান তাদের স্বাগত জানাই: পাট প্রতিমন্ত্রী সনাতন ধর্মালম্বীদের দুই দিন ব্যাপী স্নানোৎসব শুরু জিমখানায় রাব্বির বাড়িতে অভিযান: অস্ত্রসহ গ্রেপ্তার ৫ রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

রূপগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন,কুচকাওয়াজ ও পুরষ্কার বিতরণ

রূপগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রূপগঞ্জের মুড়াপাড়া কলেজ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু) এবং সভাপতিত্ব করেন ইউএনও মোঃ সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন এবংনারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকনসহ অন্যান্যরা।

সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ সাইফুল ইসলাম বলেন, স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরব ও আত্মত্যাগের প্রতীক। নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয় এবং ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি