1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. content.operator@local.invalid : Content Operator :
  3. dailyajkerdeshkanthoep@yahoo.com : esarkutb :
  4. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম:
ফতুল্লা পাইলট স্কুল পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিলেন মামুন মাহমুদ অটোরিকশা ডাম্পিংয়ে চাঁদাবাজি বন্ধে হুঁশিয়ারি, চালকদের প্রশিক্ষণ দেবে নাসিক প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত যুবদল নেতা রিয়াদের বিরুদ্ধে মহিলা দল নেত্রীর স্বামীকে মারধরের অভিযোগ কাউন্সিলর প্রার্থী সুমনের বাড়ির অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ফতুল্লায় জামায়াত নেতার উপর হামলার অভিযোগ প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের জমকালো র‌্যালি ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো হেডকোয়ার্টার্স অস্ত্রসহ রিয়াদ চৌধুরীর ছবি ছিল নিছক সাজানো নিয়োগ নেই, পদ-পদবি নেই, তবু ভ্যাট কর্মকর্তার ভূমিকায় আশরাফুল

রূপগঞ্জে পূর্বাচল রিজেন্ট টাউনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জ এশিয়ান হাইওয়ে সড়কের নলপাথর এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণকাজ বন্ধের পায়তারার অভিযোগে পূর্বাচল রিজেন্ট টাউন নামক এক আবাসন কোম্পানীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষােভ করেছে স্থানীয় বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।

শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার নলপাথর এলাকায় পূর্বাচল রিজেন্ট টাউন নামক আবাসন কোম্পানী মুল ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা জানান, এশিয়ান হাইওয়ে সড়কের নলপাথর এলাকা একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এখান দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া ছেলে মেয়ে, বিভিন্ন পেশার মানুষ সড়ক পারাপার হয়। এদিকে সড়কটি ৬ লেনে উন্নতিকল্পে কাজ করার দরুন যাতায়াতে বিঘ্ন ঘটছে। নিরাপদে সড়ক পারাপার এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবের জন্য এলাকাবাসীর দাবির ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কিছুদিন ধরে ফুট ওভার ব্রিজটির নির্মাণকাজ বন্ধ করতে রিজেন্ট টাউন নামক আবাসন কোম্পানী বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

তাদের দাবি , দীর্ঘদিনের প্রত্যাশিত ফুটওভার ব্রিজ নির্মাণকাজ বন্ধ হয়ে গেলে এলাকার মানুষের দুর্ভোগ বাড়বে। তাই নির্মাণকাজ বন্ধের চেষ্টার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুত কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি