1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
রূপগঞ্জে ৮ জনকে কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত - Ajker Deshkantho
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম:

রূপগঞ্জে ৮ জনকে কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বিভিন্ন স্থানে চালানো অভিযানে উদ্ধারকৃত আলামত ও প্রাপ্ত তথ্য-প্রমাণ পর্যালোচনা করে সংশ্লিষ্ট আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন  মোশারফ (৫০), সোহাগ (২৫), আবু বক্কর (২৫), আসান উল্লাহ (৩৮), সোহেল (৩৫), শাওন (২৫), মুমিন ইসলাম (৩৫), ও সোহান (১৯)।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান শেষে প্রশাসন জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

রূপগঞ্জ উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে তারা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি