1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ফতুল্লায় পুলিশ, র‌্যাব ও ডিবির যৌথ অভিযানে গ্রেপ্তার ৯ - Ajker Deshkantho
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম:

ফতুল্লায় পুলিশ, র‌্যাব ও ডিবির যৌথ অভিযানে গ্রেপ্তার ৯

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ, র‌্যাব ও ডিবির যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় বিভিন্ন অপরাধে জড়িত আরও সাতজনকে আটক করা হয়।

রোববার (১৪ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে গত শনিবার ফতুল্লা মডেল থানা এলাকার কুতুবপুর ইউনিয়নের পাগলা, বৌবাজার, শাহী মহল্লা ও নিশ্চিন্তপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে শাহী মহল্লার নিজাম উদ্দিন (৩৪) ও পাগলা জেলেপাড়ার গনেশ রাজবংশী (৪৭) মাদক মামলার আসামি হিসেবে চিহ্নিত হয়েছেন। তাদের কাছ থেকে যথাক্রমে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়া জুবায়ের হোসেন আকাশ, সজিব, মামুন, নুর আলম বাবু, নাসিম, সামাদ ও টুটুল নামে আরও সাতজনকে বিভিন্ন অভিযোগে আটক করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তারকৃতদের অপরাধ সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করে দেখা গেছে মাদকসহ বিভিন্ন মামলায় তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক অভিযোগ রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। অন্যদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি