প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। সাক্ষাৎ করে তিনি মেয়ের বিয়ের দওয়াত দিয়েছেন প্রধানমন্ত্রীকে।
সোমবার (৮ জুন) রাত সাড়ে ৯ টার দিকে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু দেশকণ্ঠকে বলেন, রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে আমার ছোট মেয়ে নুসরাত জাহান খান সৃষ্টির বিয়ের দওয়াত দিয়েছি। তিনি দাওয়াত গ্রহণ করেছেন ও দাওয়াতে থাকার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। এছাড়া আমার প্রতি ওনার সজাগ দৃষ্টি রয়েছে বলে জানিয়েছেন।