1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
সড়ক দখলমুক্ত করতে সময় বেঁধে দিল নাসিক - Ajker Deshkantho
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

সড়ক দখলমুক্ত করতে সময় বেঁধে দিল নাসিক

স্টাফ রিপোর্টার 
  • প্রকাশিত : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জ শহরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অবৈধভাবে সড়ক ও ফুটপাতে রাখা ইট, বালু, দোকানসহ সব ধরনের মালামাল নির্ধারিত সময়ের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

শনিবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে একথা জানায় নাসিক।

গসময় আগামী ১৮ এপ্রিল শনিবার বিকেলের মধ্যে এসব মালামাল অপসারণের জন্য সময় বেঁধে দেওয়া হয়। এর মধ্যে নিজ দায়িত্বে সড়ক দখলমুক্ত না করলে পরবর্তীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার থেকে অভিযান চালিয়ে সড়ক দখল করে রাখা সকল অবৈধ স্থাপনা ও মালামাল জব্দ করা হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সড়ক ও ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী, দোকান কিংবা অন্যান্য মালামাল রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছিল। এতে পথচারী ও যানবাহন চলাচলে দুর্ভোগ বাড়ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি