1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
শুভ চন্দ্র দাস হত্যা: মূল পরিকল্পনাকারী ফাতেমাসহ ৩ জনের ৩ দিনের রিমান্ড - Ajker Deshkantho
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম:
শুভ চন্দ্র দাস হত্যা: মূল পরিকল্পনাকারী ফাতেমাসহ ৩ জনের ৩ দিনের রিমান্ড ফতুল্লায় ৬১ পাসপোর্ট ও ৫ এনআইডিসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার বন্দরে ইয়াবাসহ গ্রেপ্তার ১ সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গড়তে জামায়াত ওয়াদাবদ্ধ- আবদুল জব্বার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মাঠ-স্টেডিয়াম করার পরিকল্পনা আবুল কালামের ফতুল্লায় গাঁজাসহ ‘পেটকাটা রকি’ গ্রেপ্তার জ্বালানির দাম বাড়ার প্রভাব নারায়ণগঞ্জের বাজারে ফতুল্লায় ৮০ পিস পাসপোর্ট ও ভুয়া সিল সহ গ্রেপ্তার ৩ আশার অনুসারীদের বিরুদ্ধে মাকসুদের প্রতিষ্ঠানে হামলার অভিযোগ আড়াইহাজারের জনগণ তারেক রহমানের সাচ্চা সৈনিক : এমপি আজাদ

শুভ চন্দ্র দাস হত্যা: মূল পরিকল্পনাকারী ফাতেমাসহ ৩ জনের ৩ দিনের রিমান্ড

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জে বহুল আলোচিত শ্রী শুভ চন্দ্র দাস (৩০) হত্যা মামলায় মূল পরিকল্পনাকারী হিসেবে গ্রেপ্তার ফাতেমা বেগম ওরফে ফতেসহ তিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) গ্রেপ্তার তিন আসামিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ফাতেমা বেগম, তার ছেলে শাওন ও সহযোগী বিশুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে ফাতেমার স্বামী ইসলামকে রিমান্ড আবেদনের আওতামুক্ত রাখা হয়েছে।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন—নারায়ণগঞ্জ সদর থানার আমলাপাড়া কেবিসাহা বাইলেন এলাকার ইসলাম মিয়ার স্ত্রী ফাতেমা বেগম ওরফে ফতে (৬৫), তার ছেলে শাওন (২৭) এবং বন্দর থানার কলাবাগান জাকিরশাহ অক্সিজেন ফ্যাক্টরি এলাকার মো. বিশু (২৬)। পুলিশ জানিয়েছে, ফাতেমার বিরুদ্ধে ৩০টিরও বেশি মাদক মামলা রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর এলাকায় অভিযান চালিয়ে ডিবির একটি দল ফাতেমা, শাওন ও বিশুকে গ্রেপ্তার করে।

তদন্ত কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুভ চন্দ্র দাস হত্যাকাণ্ডের পেছনে জমি-সংক্রান্ত বিরোধ এবং মাদকবিরোধী অভিযানের কারণে সৃষ্ট ক্ষোভের বিষয়টি উঠে এসেছে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে আসামিদের সম্পৃক্ততা এবং ঘটনার নেপথ্যের বিস্তারিত তথ্য নিশ্চিত করতে তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে।

তার ভাষ্য, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের পেছনে থাকা আরও তথ্য, জড়িত ব্যক্তিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য এবং ঘটনার মূল রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে আশা করছে তদন্ত সংস্থা।

এদিকে আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে তিন আসামির রিমান্ড মঞ্জুর হওয়ায় তদন্তে আরও তথ্য বেরিয়ে আসার প্রত্যাশা করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি