1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ফতুল্লায় ৬১ পাসপোর্ট ও ৫ এনআইডিসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার - Ajker Deshkantho
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম:
শুভ চন্দ্র দাস হত্যা: মূল পরিকল্পনাকারী ফাতেমাসহ ৩ জনের ৩ দিনের রিমান্ড ফতুল্লায় ৬১ পাসপোর্ট ও ৫ এনআইডিসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার বন্দরে ইয়াবাসহ গ্রেপ্তার ১ সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গড়তে জামায়াত ওয়াদাবদ্ধ- আবদুল জব্বার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মাঠ-স্টেডিয়াম করার পরিকল্পনা আবুল কালামের ফতুল্লায় গাঁজাসহ ‘পেটকাটা রকি’ গ্রেপ্তার জ্বালানির দাম বাড়ার প্রভাব নারায়ণগঞ্জের বাজারে ফতুল্লায় ৮০ পিস পাসপোর্ট ও ভুয়া সিল সহ গ্রেপ্তার ৩ আশার অনুসারীদের বিরুদ্ধে মাকসুদের প্রতিষ্ঠানে হামলার অভিযোগ আড়াইহাজারের জনগণ তারেক রহমানের সাচ্চা সৈনিক : এমপি আজাদ

ফতুল্লায় ৬১ পাসপোর্ট ও ৫ এনআইডিসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্যক্তির নামে থাকা ৬১টি পাসপোর্ট, পাঁচটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও বিভিন্ন সরকারি দপ্তরের ছয়টি সীল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ফতুল্লা মডেল থানাধীন সাইনবোর্ড এলাকার কেএমএস টাওয়ারের চতুর্থ তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—রাশেদ (৪৩), আব্দুল্লাহ তানহা (৩৯) ও মো. মহসিন বেপারী (৩২)। পুলিশ জানায়, গ্রেপ্তার রাশেদ কেএমএস টাওয়ারের একটি কক্ষ ভাড়া নিয়ে সেটি ব্যবহার করতেন।

পুলিশের তথ্যমতে, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর তত্ত্বাবধানে এসআই মো. মিলন ফকিরের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযানের সময় রাশেদের ভাড়া করা কক্ষে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্যক্তির নামে থাকা ৬১টি পাসপোর্ট ও পাঁচটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। একই স্থান থেকে বিভিন্ন সরকারি ও সংশ্লিষ্ট দপ্তরের ছয়টি সীল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধার হওয়া সীলগুলোর মধ্যে রয়েছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঢাকা; পুলিশ সুপারের কার্যালয়, ডিএসবি, নারায়ণগঞ্জ; নিকাহ রেজিস্ট্রারের কার্যালয়, চিটাগং রোড, সিদ্ধিরগঞ্জ এবং সহকারী পরিচালক, ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট, নারায়ণগঞ্জের সীল। এছাড়া একটি নোটারি পাবলিকের গোল সীল এবং ‘সত্যায়িত প্রতিলিপি’ লেখা একটি গোল সীলও উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তিনজনের পিসিপিআর যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতারণাসহ বিভিন্ন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি