1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গড়তে জামায়াত ওয়াদাবদ্ধ- আবদুল জব্বার - Ajker Deshkantho
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম:
শুভ চন্দ্র দাস হত্যা: মূল পরিকল্পনাকারী ফাতেমাসহ ৩ জনের ৩ দিনের রিমান্ড ফতুল্লায় ৬১ পাসপোর্ট ও ৫ এনআইডিসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার বন্দরে ইয়াবাসহ গ্রেপ্তার ১ সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গড়তে জামায়াত ওয়াদাবদ্ধ- আবদুল জব্বার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মাঠ-স্টেডিয়াম করার পরিকল্পনা আবুল কালামের ফতুল্লায় গাঁজাসহ ‘পেটকাটা রকি’ গ্রেপ্তার জ্বালানির দাম বাড়ার প্রভাব নারায়ণগঞ্জের বাজারে ফতুল্লায় ৮০ পিস পাসপোর্ট ও ভুয়া সিল সহ গ্রেপ্তার ৩ আশার অনুসারীদের বিরুদ্ধে মাকসুদের প্রতিষ্ঠানে হামলার অভিযোগ আড়াইহাজারের জনগণ তারেক রহমানের সাচ্চা সৈনিক : এমপি আজাদ

সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গড়তে জামায়াত ওয়াদাবদ্ধ- আবদুল জব্বার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাং মুক্ত গোগনগর গড়ার লক্ষ্যে এক বিশাল জনসভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ দক্ষিণ থানা। ২ অক্টোবর, শুক্রবার বিকালে  সৈয়দপুর গোল চত্বর সংলগ্ন মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।

অতীতের শাসন ব্যবস্থার সমালোচনা করে বলেন, “বিগত দিনে জনপ্রতিনিধির নামে জনগণের ভোট ডাকাতি করে তাদের ওপর শোষণ ও অন্যায়ের রাজত্ব কায়েম করা হয়েছিল। জনগণের সেবা করার পরিবর্তে তাদের ওপর জুলুম ও অত্যাচার চালানো হয়েছে।” তিনি অঙ্গীকার ব্যক্ত করে বলেন, নতুন নেতৃত্বে যেসব প্রার্থীদের সামনে আনা হচ্ছে, তারা কোনো শোষক নয় বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবেন।

জুলাই বিপ্লব-পরবর্তী নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে বক্তা বলেন, “২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আমরা বৈষম্যহীন ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছি, সেখানে কোনো দুর্নীতিবাজ বা মুনাফিকের স্থান হবে না। নতুন বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় যারা বাধা সৃষ্টি করবে কিংবা জনগণের সাথে বেইমানি করবে, তাদের বিরুদ্ধে নতুন করে সংগ্রাম গড়ে তোলা হবে।”

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, “আগামী দিনে স্থানীয় নির্বাচনে কোনো মাস্তান, সন্ত্রাসী বা চাঁদাবাজকে প্রতিনিধি বানাব না। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের অধিকার নিশ্চিত করতে সৎ, যোগ্য ও খোদাভীরু মানুষদের নির্বাচিত করতে হবে।” সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গড়তে জামায়াত ওয়াদাবদ্ধ।

বক্তব্যের শেষ পর্যায়ে উপস্থিত হাত তুলে সাধারণ মানুষকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। উপস্থিত হাজারো জনতা হাত তুলে নারায়ে তাকবীর স্লোগানের মাধ্যমে বক্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার শপথ নেন।  

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এন নাসির উদ্দীন, কর্মপরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দীন মনির এবং নারায়ণগঞ্জ দক্ষিণ থানার আমীর খলিলুর রহমান টিটু।

নারায়ণগঞ্জ দক্ষিণ থানার সেক্রেটারি ও গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সদর পশ্চিম থানার আমীর এ্যাডঃ আক্তার হোসাইন এবং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি