1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মাঠ-স্টেডিয়াম করার পরিকল্পনা আবুল কালামের - Ajker Deshkantho
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম:
শুভ চন্দ্র দাস হত্যা: মূল পরিকল্পনাকারী ফাতেমাসহ ৩ জনের ৩ দিনের রিমান্ড ফতুল্লায় ৬১ পাসপোর্ট ও ৫ এনআইডিসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার বন্দরে ইয়াবাসহ গ্রেপ্তার ১ সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গড়তে জামায়াত ওয়াদাবদ্ধ- আবদুল জব্বার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মাঠ-স্টেডিয়াম করার পরিকল্পনা আবুল কালামের ফতুল্লায় গাঁজাসহ ‘পেটকাটা রকি’ গ্রেপ্তার জ্বালানির দাম বাড়ার প্রভাব নারায়ণগঞ্জের বাজারে ফতুল্লায় ৮০ পিস পাসপোর্ট ও ভুয়া সিল সহ গ্রেপ্তার ৩ আশার অনুসারীদের বিরুদ্ধে মাকসুদের প্রতিষ্ঠানে হামলার অভিযোগ আড়াইহাজারের জনগণ তারেক রহমানের সাচ্চা সৈনিক : এমপি আজাদ

উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মাঠ-স্টেডিয়াম করার পরিকল্পনা আবুল কালামের

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, খেলাধুলাকে মাঠপর্যায়ে ছড়িয়ে দিতে উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে উপজেলা ও ইউনিয়নভিত্তিক খেলার মাঠ এবং স্টেডিয়াম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। স্থানীয় পর্যায়ে খেলাধুলার আয়োজন বাড়াতে আয়োজকদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টায় বন্দরের কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম বলেন, আমরা এই খেলাধুলাকে মাঠ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টায় আছি। আপনাদের সকলের প্রতি আমার শুভকামনা রইলো।

তিনি আরও বলেন, ইতিমধ্যে উপজেলা ও ইউনিয়নভিত্তিক মাঠ ও স্টেডিয়াম করার চিন্তা রয়েছে। খেলাধুলার সুযোগ বাড়াতে স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে।

এর আগে শুক্রবার মদনপুরে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেন সংসদ সদস্য আবুল কালাম। সেখানে আসরের নামাজ আদায় শেষে তিনি কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি