1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ফতুল্লায় ছাত্রলীগ নেতা শুভ গ্রেফতার - Ajker Deshkantho
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম:
সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ নাসির উদ্দিন পাটোয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্চিত ঘোষণা সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা সাইফুল আট নারায়নগঞ্জ জেলা জাতীয় যুবশক্তির কমিটি ঘোষণা: আহবায়ক বাঁধন, সদস্য সচিব ইমন ফতুল্লায় ছাত্রলীগ নেতা শুভ গ্রেফতার চাঁদাবাজি ও ঝুঁট সন্ত্রাসের সমালোচনা করলেই বিএনপির নেতাদের গায়ে লাগে: এমপি আল আমিন ফতুল্লায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ প্রেম থেকে অনশনের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী পূর্বাচলে মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভ

ফতুল্লায় ছাত্রলীগ নেতা শুভ গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে শফিকুল ইসলাম শুভ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।

শনিবার রাতে ফতুল্লার শিয়াচর এলাকায় কাউসারের গ্যারেজের সামনের সড়ক থেকে স্থানীয়দের সহায়তায় শুভকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ভাই শিমুলকেও আটক করে পুলিশ।

গ্রেপ্তার শফিকুল ইসলাম শুভ ও শিমুল ফতুল্লার শিয়াচর গনিহাজী বাড়ির মোড় এলাকার বাসিন্দা। তারা জাকিরুল ইসলামের ছেলে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শফিকুল ইসলাম শুভ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং অয়ন ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তার ভাই শিমুলও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

ওসি আরও জানান, শনিবার রাতে স্থানীয়দের সহায়তায় দুই ভাইকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি