1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
নগরীতে সুপেয় পানি সরবরাহ পেতে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে নাসিকের সভা - Ajker Deshkantho
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
না.গঞ্জকে জিম্মি করা রাখা সেই রাইফেল ক্লাবের পতন জুলাইয় নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে বেড়েই চলছে মাদক সেবনকারীদের অত্যাচার, রেহাই পাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠানও রূপগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান কার্যক্রম শুরু ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক নিয়োগে ব্যবসায়ী সোহাগের অভিনন্দন গ্যাস সংকটে কারখানায় উৎপাদন অর্ধেকে, ঋণ খেলাপির শঙ্কা তিন ব্যবসায়ীদের সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ নাসির উদ্দিন পাটোয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্চিত ঘোষণা সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা সাইফুল আট নারায়নগঞ্জ জেলা জাতীয় যুবশক্তির কমিটি ঘোষণা: আহবায়ক বাঁধন, সদস্য সচিব ইমন

নগরীতে সুপেয় পানি সরবরাহ পেতে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে নাসিকের সভা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় পানি নিরবচ্ছিন্নভাবে সরবরাহ নিশ্চিত করতে আধুনিক পানি শোধনাগার (ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপনের পরিকল্পনায় চীনাভিত্তিক প্রতিষ্ঠান ‘পাওয়ার চায়না ইন্টারন্যাশনাল’র প্রতিনিধি দলের মতবিনিময় সভা করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

বুধবার (৩ জুন) নগর ভবনে অনুষ্ঠিত এ সভায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খানের সঙ্গে প্রতিষ্ঠানটির প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। পরে সম্ভাব্য প্রকল্প বাস্তবায়ন এবং এ বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের লক্ষে উভয়পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

সভায় নগরীর ক্রমবর্ধমান পানি চাহিদা, বিদ্যমান সরবরাহ ব্যবস্থার সক্ষমতা এবং দীর্ঘমেয়াদে নিরাপদ পানির উৎস নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

আলোচনায় জানানো হয়, বর্তমানে নারায়ণগঞ্জ নগরীতে দৈনিক প্রায় ১২ কোটি লিটার পানির চাহিদা রয়েছে। নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণের ফলে ভবিষ্যতে এ চাহিদা বেড়ে দৈনিক প্রায় ৫১ দশমিক ২ কোটি লিটারে পৌঁছাতে পারে। এ বাস্তবতায় নগরবাসীর জন্য নিরাপদ ও মানসম্মত পানির সরবরাহ নিশ্চিত করতে আধুনিক পানি শোধনাগার স্থাপনের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

সভায় সম্ভাব্য প্রকল্পের কারিগরি, আর্থিক ও বাস্তবায়ন কাঠামো নিয়েও প্রাথমিক মতবিনিময় অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জের পানি সরবরাহ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে এবং ভবিষ্যতের চাহিদা মোকাবিলায় একটি শক্তিশালী ও টেকসই ভিত্তি গড়ে উঠবে।

সভায় আরও উপস্থিত ছিলেন নাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন ও নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম। এবং ‘পাওয়ার চায়না ইন্টারন্যাশনাল’র পক্ষে উপস্থিত ছিলেন হান কুন এবং মোহাম্মদ মকবুল হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি