1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
বন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল দপ্তরীর মৃত্যু, আহত ২ - Ajker Deshkantho
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুপগঞ্জে পাটজাত মোড়ক ব্যবহার না করায় জরিমানা সোনারগাঁয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব শুরু ৩৯১ দিন পর কারামুক্ত হয়ে নিজ বাড়িতে ফিরলেন সাবেক মেয়র আইভী নারায়ণগঞ্জে আধুনিক পানি শোধনাগার স্থাপনে পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের সঙ্গে মতবিনিময় সোনারগাঁয়ে এনসিপি নেতার বিরুদ্ধে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান, মশক নিধন কার্যক্রম অব্যাহত না.গঞ্জবাসীর জন্য ফ্রী এ্যাম্বুলেন্স উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্হ্য সহকারী মোবাইল কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম, মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার বন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল দপ্তরীর মৃত্যু, আহত ২ একটি প্রজন্মকে প্রকৃত ইতিহাস থেকে দূরে রাখা হয়েছে: মাসুদুজ্জামান

বন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল দপ্তরীর মৃত্যু, আহত ২

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ৩ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পূর্ব হাজীপুর এলাকায় টিউবওয়েল বসানোর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহমদ আলী (৪০) নামে এক স্কুল দপ্তরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৩ জুন) সকাল ৯টার দিকে হাজীপুর কবরস্থান রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আহমদ আলী হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ওই এলাকার মৃত আমানুল্লাহ মেম্বারের ছেলে।

দুর্ঘটনায় আহত অন্য দুইজন হলেন- জুয়েল (২৮) ও জামান (৪৭)। আহত জুয়েলকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে এবং জামানকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে পূর্ব হাজীপুর কবরস্থান রোডের বাসিন্দা মোহাম্মদ রাজুর বাড়িতে টিউবওয়েল বসানোর কাজ চলছিল। এসময় টিউবওয়েলের দীর্ঘ লোহার পাইপটি ওপরে তোলার সময় অসাবধানতাবশত মাথার ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে পাইপ ধরে থাকা আহমদ আলীসহ তিনজন ছিটকে পড়ে গুরুতর আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টা ২০ মিনিটের দিকে আহমদ আলীকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জন মারা গেছে এবং দুইজন আহত হয়েছেন। আমরা এই ঘটনায় অপমৃত্যুর মামলা নিচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি