1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
এমপি আব্দুল্লাহ আল আমিন, চাঁদাবাজ-সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপস নেই - Ajker Deshkantho
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম:
সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ নাসির উদ্দিন পাটোয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্চিত ঘোষণা সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা সাইফুল আট নারায়নগঞ্জ জেলা জাতীয় যুবশক্তির কমিটি ঘোষণা: আহবায়ক বাঁধন, সদস্য সচিব ইমন ফতুল্লায় ছাত্রলীগ নেতা শুভ গ্রেফতার চাঁদাবাজি ও ঝুঁট সন্ত্রাসের সমালোচনা করলেই বিএনপির নেতাদের গায়ে লাগে: এমপি আল আমিন ফতুল্লায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ প্রেম থেকে অনশনের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী পূর্বাচলে মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভ

এমপি আব্দুল্লাহ আল আমিন, চাঁদাবাজ-সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপস নেই

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২৬

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এক ফেসবুক পোস্টে বলেছেন, তিনি এখনো চাঁদাবাজ, সন্ত্রাসী ও ফ্যাসিস্টদের বিরুদ্ধে অবস্থানে রয়েছেন এবং তাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাতের রাজনীতি করেন না।

ফেসবুক পোস্টে তিনি বলেন, “আমি এখনো চাঁদাবাজ, সন্ত্রাসী, ফ্যাসিস্টদের বিরুদ্ধে। আমি কাউকে পাশে বসাই নাই। উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে বিএনপি নেতা কোটায় কেউ আসলে সেটা উপজেলা প্রশাসনের দায়িত্ব।”

তিনি আরও বলেন, “সরকারি প্রোগ্রামে চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসীরা কিভাবে থাকে তাদের প্রশ্ন করেন, আমিও করেছি, করবো। কিন্তু প্রশাসনের কাজের দায় আমাকে দিয়ে চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের দায়মুক্তি দিয়েন না।”

পোস্টে তিনি দাবি করেন, “কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীদের নিয়ে আমরা রাজনীতি করি না। তাদের পাশে নিয়ে আতাত করে রাজনীতি করার প্রশ্নই আসে না।”

এছাড়া বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি, নৌকার চেয়ারম্যান ও চিহ্নিত চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, “প্রশাসনকে বারবার বলার পরেও প্রশাসন বিএনপি নামধারী এসব অপরাধীদের বিরুদ্ধে কেন অ্যাকশন নেয় না তার জবাব আমিও চাই। আপনারাও প্রশাসনকে জবাবদিহি করুন।”

নিজ দলীয় পরিচয়ে কেউ সন্ত্রাস বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে অবস্থান জানিয়ে এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, “আমার বা আমার দলের পরিচয়ে কোনো সন্ত্রাস বা চাঁদাবাজি কেউ করলে তাকেও আইনের আওতায় আনার ব্যাপারে আমার সর্বাত্মক সমর্থন থাকবে। কোনো ছাড় নাই।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি