1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ বাছাই পর্বে প্রাণচাঞ্চল্যে মুখর নারায়ণগঞ্জ - Ajker Deshkantho
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
না.গঞ্জকে জিম্মি করা রাখা সেই রাইফেল ক্লাবের পতন জুলাইয় নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে বেড়েই চলছে মাদক সেবনকারীদের অত্যাচার, রেহাই পাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠানও রূপগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান কার্যক্রম শুরু ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক নিয়োগে ব্যবসায়ী সোহাগের অভিনন্দন গ্যাস সংকটে কারখানায় উৎপাদন অর্ধেকে, ঋণ খেলাপির শঙ্কা তিন ব্যবসায়ীদের সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ নাসির উদ্দিন পাটোয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্চিত ঘোষণা সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা সাইফুল আট নারায়নগঞ্জ জেলা জাতীয় যুবশক্তির কমিটি ঘোষণা: আহবায়ক বাঁধন, সদস্য সচিব ইমন

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ বাছাই পর্বে প্রাণচাঞ্চল্যে মুখর নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

 

নারায়ণগঞ্জে শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং নতুন প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বাছাই পর্ব উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে ফতুল্লা পাইলট স্কুল মাঠে দিনব্যাপী এই আয়োজন শুরু হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্সসহ মোট ৮টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে।

আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মাঠজুড়ে প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়, যেখানে অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজউদ্দিন। এছাড়া ফতুল্লা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নূরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে এসএম ফয়েজউদ্দিন বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা নিশ্চিত করে না, এটি শিশুদের মানসিক বিকাশ ও শৃঙ্খলা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিশুদের নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকার আহ্বান জানান এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা গড়ে তুলতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজকরা আরও জানান, এই বাছাই পর্বে বিজয়ীরা পরবর্তী ধাপে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। আগামী ২ মে দেশব্যাপী জেলা পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি