1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
জনগণের ম্যান্ডেট নিয়ে কোনো তালবাহানা সহ্য করা হবে না: জব্বার - Ajker Deshkantho
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
না.গঞ্জকে জিম্মি করা রাখা সেই রাইফেল ক্লাবের পতন জুলাইয় নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে বেড়েই চলছে মাদক সেবনকারীদের অত্যাচার, রেহাই পাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠানও রূপগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান কার্যক্রম শুরু ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক নিয়োগে ব্যবসায়ী সোহাগের অভিনন্দন গ্যাস সংকটে কারখানায় উৎপাদন অর্ধেকে, ঋণ খেলাপির শঙ্কা তিন ব্যবসায়ীদের সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ নাসির উদ্দিন পাটোয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্চিত ঘোষণা সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা সাইফুল আট নারায়নগঞ্জ জেলা জাতীয় যুবশক্তির কমিটি ঘোষণা: আহবায়ক বাঁধন, সদস্য সচিব ইমন

জনগণের ম্যান্ডেট নিয়ে কোনো তালবাহানা সহ্য করা হবে না: জব্বার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার: ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত এই সরকারকে জনগণের ম্যান্ডেট নিয়ে কোনো ধরনের তালবাহানা না করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা আবদুল জব্বার বলেন, “ছাত্র-জনতার তাজা রক্তের বিনিময়ে এই রাষ্ট্র ব্যবস্থা দাঁড়িয়েছে। সুতরাং, জনগণের দেওয়া ম্যান্ডেট নিয়ে কোনো প্রকার তালবাহানা এ দেশের মানুষ মেনে নেবে না।”
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এ দেশের মানুষ আর কোনো নব্য স্বৈরাচার দেখতে চায় না। নতুন করে যারাই স্বৈরাচারী হওয়ার দুঃসাহস দেখাবে, দেশের জাগ্রত জনগণ তাদেরকে লাল কার্ড দেখাতে দ্বিধা করবে না।”
মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় সভায় আর ও উপস্থিত ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিন। এ সময় মহানগরী কর্মপরিষদের সদস্যবৃন্দ এবং সকল থানার আমীর ও সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি